বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বিভিন্ন পাঠাগারে স্থাপিত মুজিব কর্ণার পরিদর্শনে বিভাগীয় সহকারী পরিচালক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ মে, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় থেকে বিভিন্ন পাঠাগারে “মুজিব কর্ণার” স্থাপনের বিষয়টি গনগ্রন্থাগার অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় সহকারী পরিচালক মো. সালাউদ্দিন রোববার (৮ই মে) সরজমিনে পরিদর্শন করেন। তিনি দিনব্যাপী নান্দাইলে অবস্থান করে ১১টি পাঠাগার সরজমিনে পরিদর্শন করেন এবং মুজিব কর্ণার স্থাপন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রতিটি পাঠাগারে পাঠক, ছাত্র/ছাত্রীদের পাঠাগার মুখী করার জন্য পাঠাগার পরিচালনার সাথে জড়িতদের পরামর্শ প্রদান করেন। তিনি গাংগাইল ইউনিয়নে স্থাপিত হক ফাতেমা পাঠাগার, জোমা পাঠাগার, সিংরইল ইউনিয়নে আলোর ভুবন পাঠাগার, মরহুম খালেক নেওয়াজ স্মৃতি পাঠাগার, মরহুম রফিক উদ্দিন ভূইঁয়া স্মৃতি পাঠাগার সহ ১১টি পাঠাগার পরিদর্শন করেন। এসময় তাকে সার্বিক সহযোগিতা করেন বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, আবুল হাসেম, সাইদুল ইসলাম, মহিলা ইউপি সদস্যা বিউটি আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে তিনি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুরের সাথে দেখা করে পাঠাগার উন্নয়ন ও পাঠক সংখ্যা বৃদ্ধিকল্পে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় থেকে নান্দাইল উপজেলার ১১টি পাঠাগারে মুজিব কর্ণার স্থাপন করা হয়েছে এবং জাতির জনকের উপর রচনাকৃত বই উপহার দেয়া হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।