বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকা ইউনিভার্সিটির তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র শাহিন আলম চাকরির দাবিতে আমরণ অনশন শুরু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ মে, ২০২২

শাহিন আলম তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী এক মেধাবী যুবক। এসএসসি থেকে অনার্স পর্যন্ত তার রেজাল্টে সাফল্যের পালক। অদম্য হার না মানা এই যুবকের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে। পিতা আব্দুল কাদেরের দুই সন্তানের মধ্যে শাহিন আলম ছোট। তার বড় ভাই সাইদুর রহমান সুজন বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পিতার টানাটানির সংসারে অভাব-অনটন লেগেই রয়েছে। শাহিন আলম ২০১৩ সালে জিপিএ ৪.০০ ও ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় ৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি নিজ যোগ্যতা বলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ভর্তি হন। ২০১৯ সালে তিনি অনার্স পাস করে মাস্টার্সে অধ্যায়নরত। এখন তার বয়স ২৫ বছর। অভাবের সংসারে শাহিন আলম এখন হাল ধরতে চান। এজন্য তার দরকার একটি সরকারি চাকরি। তাই প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও দৃষ্টি কামনার জন্য বসেছেন অনশনে। ঝিনাইদাহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ সোমবার থেকে শাহীন আলম আমরণ অনশন শুরু করেছেন। তাকে সমর্থন ও তার কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে অনেক পথচারী সহমর্মিতা জানাচ্ছেন। সকলেই শাহিন আলমের একটি সরকারি চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। শাহিন আলম জানিয়েছেন চাকরি না হওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন। এতে যদি তার মৃত্যু হয় তাও তিনি পিছপা হবেন না।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।