বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রবীন্দ্রনাথ আমাদের সামাজিক ও রাজনৈতিক প্রেরণার উৎস খাদ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মে, ২০২২

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি বলেছেন, বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এ জন্য তিনি পতসিরে কৃষি ব্যাংক স্থাপন করে তাঁর নোবেল বিজয়ের টাকা দান করে কৃষকের উন্নয়ন করেছেন। রবীন্দ্রনাথ যেমন সংস্কৃতিতে আমাদের প্রেরণার উৎস তেমনি রাজনৈতিক জীবনেও তিনি আমাদের প্রেরণার উৎস। খাদ্যমন্ত্রী আরও বলেন, আজকের এ অনুষ্ঠানের প্রতিপাদ্য “মানবতার সংকট ও রবীন্দ্রনাথ” এ ব্যাপারে এক কথায় বলতে হয় মনবতার সংকট সমাধানে রবীন্দ্রনাথ ছিলেন একজন সফল পথ প্রদর্শক। তাঁর কবিতা ও গান মাতৃভূমি প্রীতি ও সোনার বাংলা গড়ার প্রেরণা আমরা পেয়েছি। তিনি গতকাল রোববার নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে পতিসরের দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ। সকাল ১০ টায় জাতীয় সংঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান মামুন প্রমুখ। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা যাদুঘরের পরিচালক প্রফেসর ড. আলী রেজা আব্দুল মজিদ ও নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম।

আলোচকগণ রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ পতিসরের মানুষকে গভীর ভাবে ভালো বেসেছেন। কবিকেও সাধারণ প্রজারা মন-প্রাণ দিয়ে ভালো বেসেছেন। বিশ্বকবি ছিলেন মানবতাবাদী কবি ও দার্শনিক। ১৮৯১ সালে জমিদারী পেয়ে পতিসরে আসেন কবি। কালীগ্রামে জমিদারী প্রথা ভেঙ্গে তিনি ছুটে গেছেন সাধারণ মানুষের কাছে। প্রজাদের দু:খ দুর্দশা লাঘবে তিনি মহাজনী প্রথার পরিবর্তন এনেছিলেন। পতিসরে সমবায় ব্যাংক স্থাপন করেছিলেন। আলোচকগণ কবির লেকনী ও দর্শন অনুসরণ করে আগামী দিনে মানবতাবাদ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। পতিসরে কবির জন্মৎসবে যোগ দেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, গবেষক ও রবীন্দ্র ভক্ত অনুরাগীরা। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।