বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মে, ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুরে  পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও সোভা আক্তার (৪) নামে দুই শিশু ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট ৬নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানাযায়, রবিবার (৮-মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে চাচাতো ভাই বোন বাড়ির পাশের পুকুরে ধারে খেলা করছিল। খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায়। সকাল অনুমানিক সকাল ১০ টায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে। পরে  রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন এবিষয়ে থানায় ইউডি মামলা করা হয়ে হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।