বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মে, ২০২২

“শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে ধারণ করে রোববার (৮ মে ২০২২) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে প্রতিপাদ্য রিষয়ের উপর গুরুত্বারোপ করে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য আপা রুমি আক্তার সহ বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মায়েরা উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।