বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রাস্তায় বাঁশের বেড়ায় ২০টি হিন্দু পরিবার ঘরবন্দি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মে, ২০২২

জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তার মাঝে দুই প্রভাবশালী ব্যক্তি বাঁশ দিয়ে বেড়া নির্মান করায় ঘরবন্দি হয়ে পরেছে ওই এলাকার প্রায় ২০টি হিন্দু পরিবার।
জানা গেছে, ওই গ্রামের জনৈক রাজিব দাস, শংকর দাস, বঙ্কিম চন্দ্র, সঞ্জিব দাস, সমীর দাসসহ প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন থেকে তাদের বাড়ির পাশ্ববর্তী রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। অতিসম্প্রতি রাস্তার ওই জায়গার মালিকানা দাবী করেন একই এলাকার প্রভাবশালী আনিসুর রহমান ও ইয়ার হোসেন। গত কয়েকদিন পূর্বে আনিসুর রহমান ও ইয়ার হোসেন তাদের লোকজন নিয়ে স্থানীয় প্রায় ২০টি হিন্দু পরিবারের সদস্যদের চলাচলের একমাত্র রাস্তায় আড়াআড়ি বাঁশ ও খুটি দিয়ে বেড়া নির্মান করে আটকে দিয়েছে। এসময় প্রভাবশালীদের বাঁধা দেয়ায় উল্টো ইয়ার হোসেন বাদি হয়ে প্রতিবেশী নুর হোসেনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভ‚ক্তভোগী হিন্দু পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আটকে দেয়ায় তারা অনেকটা ঘরবন্দি হয়ে পরেছেন। তাই জরুরি ভিত্তিতে রাস্তা থেকে প্রভাবশালীদের দেয়া বেড়া অপসারনের জন্য তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ইয়ার হোসেনের দাবী ওই সম্পত্তি তাদের পৈত্রিক। এখানে হাটাচলার কোন রাস্তা নেই। বর্তমানে তারা তাদের জমিতে ফলদ গাছ রোপন করতে গেলে নুর হোসেন বাঁধা দিয়ে তার ভাই আনিসুর রহমানকে মারধর করে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।