বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় রাস্তায় বেড়া দেওয়ায় ঘরবন্দি বেশ কয়েকটি পরিবার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ মে, ২০২২
বরিশালের বানারীপাড়ায় জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে আটকানোর কারণে বেশ কয়েকটি অসহায় পরিবার ঘরবন্দি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সলিয়াবাকপুর গ্রামের রাজিব দাস, সংঙ্কর দাস, বঙ্কিম দাস, সঞ্জিব দাস, সমীর দাস সহ আরও কয়েকটি পরিবার স্থানীয় মো. নূর হোসেন তালুকদারের সম্পত্তির ওপর রাস্তা তৈরি করে চলাচল করে আসছে বহু বছর পর্যন্ত।সম্প্রতি রাস্তার ওই জায়গাসহ পার্শ্ববর্তী জায়গার মালিকানা দাবী করছে একই এলাকার মৃত আঃ সোবাহানের ছেলে আনিসুর রহমান ও ইয়ার হোসেন। ঘটনার দিন ৩০ এপ্রিল বেলা প্রায় ১১ টার সময় আনিসুর রহমান স্থানীয় সংখ্যালঘু পরিবারের জন্য চলাচলের জন্য নূর হোসেন তালুকদারের দেয়া সম্পত্তিতে জোর পূর্বক কলাগাছ লাগাতে যায়।একপর্যায়ে রাস্তার মধ্যে আড়াআড়িভাবে বেড়া দিয়ে প্রায় ১৫/২০ টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা আনিসুর রহমান ও তার ভাই ইয়ার হোসেন বাঁশ ও খুটি দিয়ে আটকিয়ে দেয়। ফলে অসহায় হয়ে পড়ে সংখ্যালঘু পরিবারগুলো। বর্তমানে অসহায় পরিবারগুলো বাড়ি থেকে বেড় হওয়ার জন্য রাস্তার ওপরে দেয়া বেড়া সরানোর জন্য বিভিন্ন মহলের কাছে ছুটে বেড়াচ্ছেন।
এবিষয়ে ইয়ার হোসেনরা বানারীপাড়া থানায় নূর হোসেনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেছেন। এতে ওই সংখ্যালঘু পরিবার গুলো আরও ভীত হয়ে পড়েছে।
 ইয়ার হোসেনদের দাবী ওই সম্পত্তি তাদের পৈত্রিক। ওখানে হাটাচলার কোন রাস্তা নেই। রাস্তাটি পার্শ্ববর্তী। তবে শুকনো মৌসূমে কয়েকটি পরিবার সটকাট আসা যাওয়ার জন্য তাদের জমির মধ্যে থেকে চলাচল করেন। বর্তমানে তারা জমিতে ফলজ গাছ রোপন করতে গেলে নূর হোসেন বাধা দেয় এবং তার ভাই আনিসুর রহমানকে মারধর করে।এ সম্পর্কে ইয়ার হোসেন বলেন,এ জায়গা আমাদের। এখানে কোন রাস্তা নেই। ওনাদের হাঁটার রাস্তা অন্য দিকে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।