বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ঈদের দিন কাল বৈশাখী ঝড় ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ ও ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় ঈদের দিন (মঙ্গলবার) সকালে ও বৃহস্পতিবার সকালে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে গাছপালা, কাঁচা ঘর-বাড়ি, বিদ্যুৎ ও উঠতি পাকা ধানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সকালে ঈদের নামাজ শেষে পৌনে দশটার দিকে আকস্মিক বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের স্থায়ীত্ব ৩০মিনিট হলেও ঘুর্ণি বাতাসের কারনে সড়ক ও বাড়ির গাছপালা উপরে পরে, কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে ক্ষতিসহ উঠতি ইরি বোরো পাকা ধান, পান বরজ, হাঁস মুরগীর ফার্ম ও সবজি ক্ষেতের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, গাছ উপরে পরে বিদ্যুতের ১৯টি খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। উপজেলা শহরে সন্ধ্যায় বিদ্যুৎ ব্যবস্থা সচল হলেও উপজেলার পাঁচটি ইউনিয়ন বিদ্যুৎ সরবরাহ সচল করা সম্ভব হয়নি। থেমে থেমে বৃষ্টির কারণে ঘর থেকে মানুষ বের হতে না পারায় ঈদের দিন লোকজন ছিল ঘরবন্দি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।