বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বাড়তি ভাড়া আদায়ের অপরাধে হানিফ পরিবহনকে অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে ঈদের দ্বিতীয় দিন বাড়তি ভাড়া আদায়ের অপরাধে হানিফ পরিবহন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ মে) দিবাগত রাত প্রায় ৯টার দিকে আটোয়ারী উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মাহবুবা প্লাজায় অবস্থিত হানিফ কাউন্টারে অভিযান চালিয়ে অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। ভ্রাম্যমান আদালতের ম্যজিস্ট্রেট বলেন, ঈদকে কেন্দ্র করে আটোয়ারী উপজেলার দুরপাল্লার বাস গুলো বাড়তি ভাড়া আদায় করছে, এমন এক যাত্রী আমাকে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মাহবুবা প্লাজায় অবস্থিত হানিফ টিকিট কাউন্টারে অভিযান পরিচালনা করি। সেখানে একজন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আটোয়ারী থেকে ঢাকা টিকিট কাটতে গিয়ে ১৬০ টাকা বেশী নেয়া হয়েছে। যেখানে নিয়মিত ভাড়া ১হাজার ৪০টাকা-সেখানে তারা ঈদকে কেন্দ্র করে ১২০০/- নিচ্ছে। অভিযোগ প্রমানিত হওয়ায় তাৎক্ষনিক ওই কাউন্টারের কর্মচারী ‘মাসুদ রানা’কে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়। ভবিষ্যতে বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।