বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

“ভারুয়াখালীর ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলতার সহিত সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের সৃষ্টিলগ্ন ইতিহাস নিয়ে লিখিত প্রকাশিত হয়েছে  মোহাম্মদ শেফা উদ্দিন এর “ভারুয়াখালীর ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ৪মে বুধবার ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় ভারুয়াখালী আলিম মাদ্রাসার ভবন হলরুমে ভারুয়াখালীর গুণীজনদের আয়োজনে আলোচনাসভা শেষে আনুষ্ঠানিকভাবে অতিথিবৃন্দ বইটির মোড়ক উন্মোচন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারুয়াখালী আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ফরিদুল আলম।
পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন। এডভোকেট মোহাম্মদ শাকিল এর উপস্থাপনায় অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার আব্দুল হামিদ
(১) শুভেচ্ছা বক্তব্য রাখেন  কক্সবাজার আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট নেজামুল হক
(২) আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান (৩) সাতকানিয়া বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রভাষক মুফাসসাল আলম, (৪) ভারুয়াখালী আলিম মাদ্রাসার এডহোক কমিটির সভাপতি  নুরুল আজিম,(৫) ব্যাংকার মোস্তফা কামাল (৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন,(৭) ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য  ফজলুল হক,
(৮) কক্সবাজার নূরুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাফর আলম,(৯) ঈদগাও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা অধ্যাপক নাজিমুদ্দিন(১০) ভারুয়াখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম, (১১) ভারুয়াখালী এসোসিয়েশন এর সভাপতি ডাক্তার মনজুর আলম আজাদ, (১২) রাজনীতিবিদ তৈয়ব উল্লাহ মাতাব্বর,(১৩) ব্যাংকার সরওয়ার কামাল,(১৪) ব্যাংকার মোহাম্মদ নূর (১৫)কক্সবাজার সিটি কলেজের প্রভাষক জহিরুল হক, (১৬) বিশিষ্ট সমাজসেবক সরোয়ার করিম বাবুল,(১৭) ইঞ্জিনিয়ার রমিস,(১৮) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আমজাদ হোসেন,(১৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোরশেদ সিদ্দিক অভি সহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,রাজনীতিবিদ, সামাজিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায়ঃ রবিউল হাসান, মোহাম্মদ সায়েম, শেফায়েত উল্লাহ
আলোচনাসভা শেষে দোয়ায়ে মোনাজাতের পর, সম্মানিত অতিথিবৃন্দ, আনুষ্ঠানিকভাবে ‘ভারুয়াখালীর ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
লেখক মোহাম্মদ শেফাউদ্দিন তাহার অনুভূতি প্রকাশ করতে গিয়ে গুণীজন ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোড়ক উন্মোচনে ভারুয়াখালীর উল্লেখযোগ্য শিক্ষিত সমাজের উপস্থিতি অনুষ্ঠানটি যেমন প্রাণবন্ত, প্রাণচঞ্চল ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে ঠিক তেমনি উপস্থিত সকলকে নিসন্দেহে বহু সময় ধরে অনুপ্রেরণা যুগাবে। অনুষ্ঠানটি আমার স্মৃতির ডায়েরিতে মূল্যবান উপহার হিসেবে স্বর্ণাক্ষরে লিখা থাকবে অনন্তকাল। মার্জিত ব্যক্তিরা ভুলত্রুটি সমালোচনা করে নয় পরামর্শ দিয়ে সংশোধন করে। অনুষ্ঠান ও বইয়ের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবিনয় অনুরোধ করেন। ভূলে কিংবা সময় স্বল্পতার কারনে অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ করতে না পারায় ক্ষমাপ্রার্থনা করেন।
উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ , মোবারক বাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি আলোচকেরা লেখক শেফাউদ্দীন এর ভূয়সী প্রশংসা করে বলেন, বইটি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় লিখিত এবং জীবন ঘনিষ্ঠ। ভবিষ্যতে লেখক আরও নতুন মৌলিক বই প্রকাশ করে পাঠকদের সমৃদ্ধ করবেন বলেও আশা করেন তারা। নতুন প্রজন্ম এই বই থেকে ভারুয়াখালী সৃষ্টিলগ্ন থেকে বিভিন্ন ইতিহাস জানতে পারবে বলে আশা করছে উপস্থিতি। সরোজমিন থেকে পাঠকদের কাছ থেকে “ভারুয়াখালীর ইতিহাস” বই বিষয়ে জানতে চাইলে সাধারণ পাঠক করা বইয়ের প্রশংসা করতে দেখা যায়।
“ভারুয়াখালীর ইতিহাস” বইটি পাঠকরা যেখান থেকে সংগ্রহ করতে পারবেন।
১)আফিফ লাইব্রেরি ( কাজী রফিক উল্লাহ স্যারের লাইব্রেরি), ভারুয়াখালী, বাজার। 01827550443
২)এম এস মিনি সুপার সপ (সাদ্দামের দোকান), মেইন রোড, ভারুয়াখালী বাজার। 01619369354
৩) মেহেদী হাসান বিরিয়ানী এন্ড কপি হাউজ  মসজিদ গেইট, হাইস্কুল স্টেশন, ভারুয়াখালী।
01647136380
৪)মাস্টার শওকত মেডিকো( আনুর মিয়ার বাজার)
01639963808
৫) ভারুয়াখালী মেডিকো( নুরুল হাসেম অভি), হাসপাতাল রোড়, পেট্রোল পাম্প সংলগ্ন, কক্সবাজার শহর।01645964531
৬) Concrete Engineers & Architects
হোটেল আল নিজাম, ৩য় তলা (কমিউনিটি চক্ষু হাসপাতালের উপরের ফ্লোর)পানবাজার রোড, কক্সবাজার। 01812996311,
৭) ভারুয়াখালী ফকিরা কবর বাজারেও বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।