বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে  বুধবার(০৪ মে),জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার মাননীয় জেলা প্রশাসক, সির্ভিল সার্জন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল এবং জনাব আয়েশা আক্তার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইল। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, জেলা পুলিশের সকল সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সম্মিলিত প্রচেষ্টার ফলে ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এজন্য জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান পুলিশ সুপার মহোদয়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।