বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জিয়া মঞ্চের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ মে, ২০২২
ঝালকাঠিতে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ এপ্রিল) সকাল ১১টায় শহরের নোহা গার্ডনের হলরুমে  জিয়া মঞ্চের আহ্বায়ক মো: আজিজুর রহমান বশিরের সভাপতিত্বে ও সদস্য সচিব তাইফুর রহমান মুছার সঞ্চাচালনায়  প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিনের বিএনপি নেতা মো: মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ রুবেল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সভাপতি  অধ্যাপক এজাজ আহমেদ, সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক, যুবদলের ঝালকাঠি জেলা আহ্বায়ক মো: শামীম তালুকদার, সদস্য সচিব এড. আনিচুর রহমান খান, সিনিয়র সহসভাপতি মো: রবিউল হোসেন তুহিন, কৃষক দলের সদস্য সচিব মো: তকদীর হোসেন, শ্রমিক দলের সভাপতি মো: টিপু সুলতান, কৃষক দলের সদর উপজেলা সভাপতি  চাষী নান্না খলিফা, জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক এড. আল আমীন, আইনজীবি পরিষদের প্রচার সম্পাদক এড. মুশফিকুর রহমান বাবু, মিজানুর রহমান নাছির, মো: মামুনুর রশিদ, নজরুল ইসলাম তালুকদার, প্রমুখ। বক্তারা শহীদ রাস্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্যে জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে এক মঞ্চে আসার আহ্বান জানান। সভায় সদস্যদের পরিচয় পর্ব এর মাধ্যমে এক অপরের সাথে পরিচিতি লাভ করেন। এছাড়াও এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।