বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এসএসসি ৯০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ মে, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি ৯০ ব্যাচের বন্ধুদের আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মে ‘২২) সকাল ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত, সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাগরপুরের বন্ধুদের আয়োজনে এ সময় টাঙ্গাইল হতে বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়, উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে সকল বন্ধু তাদের বাল্য জীবনের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে সকলেই গর্বিত মনে করে।
এ অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে আলোচনায় যোগ দেন, ওয়ালটন বাংলাদেশের পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক ও প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিনের জ্যেষ্ঠ সন্তান জনাব জাহিদ হাসান, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজ, এ সময় অন্যান্য বন্ধুদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপসচিব, মেডিকেল অফিসার, প্রফেসর, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সৈনিক ও বিভিন্ন দলীয় নেতা ও কর্মীগন।
 বন্ধুদের বক্তব্যে অনেকে আবেগে আপ্লুত হয়ে জানায়, আমাদের সকলেরই বয়স ৫০ ঊর্ধ্বে। আমরা অনেকেই চাকুরী জীবন শেষে অবসরে এসেছি এবং আসবো, কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে হৃদ্রতা বজায় সহ সহানুভূতি, সম্প্রীতির বন্ধন রক্ষার্থে এ আয়োজনকে স্বাগত জানানো হয়।
এ আয়োজনকে সফল ও সার্থক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পক্ষে কাজ করে, প্রফেসর আব্দুস সালাম, মো. শওকত মাস্টার, মো. আমজাদ হোসেন রতন, মো. তাজুল ইসলাম তাজ সহ অনেকেই।
 উল্লেখ্য: নাগরপুরে এ বন্ধুদের আয়োজন দীর্ঘ চার বছর যাবৎ হয়ে আসছে এবং প্রতিমাসেই আলোচনা সভার ব্যবস্থা করে আসছেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।