বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুনধারার ঈদখাদ্য প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ মে, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে ঈদ ও ঈদের পর দিন নিরন্ন-ভাসমান-বিভিন্ন শ্রেণি  পেশার মানুষদের মাঝে খাদ্য প্রদান করেছেন নতুনধারার নেতৃবৃন্দ। পুরানা পল্টন, শাহবাগ, মতিঝিল, কাকরাইলসহ বিভিন্ন এলাকার মানুষদের মাঝে ঈদখাদ্য প্রদান আয়োজনের উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় তিনি বলেন, নিরন্ন-ভাসমান এই মানুষদের জীবন-জীবিকার জন্য সরকারের কোন প্রশংসনিয় উদ্যোগ নেই, নেই তাদের আত্মকর্মসংস্থান বা বাসস্থানেরও কোন উদ্যোগ। যে কারণে কেবল ঢাকাতেই ১ লক্ষ ৭৭ হাজার ভাসমান মানুষ সংসার পাতে ফুটপাতে। উত্তরণে নতুনধারার মত অন্যান্য রাজনৈতিক প্লাটফর্মগুলো কখনোই এগিয়ে আসেনি, পদক্ষেপ নেয়নি। নতুনধারার রাজনীতিকেরা গত ১০ বছর ধরে অবিরাম মানবতার জন্য নিবেদিত ছিলো, আগামীতেও থাকবে ইনশাল্লাহ।

৩ ও ৪ মে ঈদখাদ্য প্রদান কর্মসূচিতে এসময় সমাজচিন্তক নাজমুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, সংবাদযোদ্ধা শৈবাল আদিত্য প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি এবং ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।