ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতর উদযাপন হয়েছে।
নাগরপুর সদর, ঘিওরকোল মধ্যপাড়া, দুয়াজানাী কলেজ পাড়া সহ উপজেলার বিভিন্ন মসজিদ ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ মেঘাচ্ছন্ন ও বৃষ্টির কারণে অত্র এলাকার জামে মসজিদে, মাদ্রাসাভিত্তিক নির্ধারিত সময়ের পরে পবিত্র ঈদুল ফিতরের নামায খুতবা অনুষ্ঠিত হয়।
এছাড়াও নাগরপুর সরকারি কলেজ মাঠ সংলগ্ন নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সংগঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়, যার প্রেক্ষিতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে বিকল্প হিসেবে নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে দশটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সকল ইমামগণ ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন এবং খুতবা প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণে মহান রাব্বুল আলামীনের নিকট বিশেষ দো’আ করা হয়।
ভিন্ন ভিন্ন ঈদের জামাতে অংশগ্রহণ করেন নাগরপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আলেমগণ, শিক্ষকগণ, বিশিষ্ট ব্যবসায়ীগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মীসহ সর্বস্বরের ধর্মপ্রিয় মুসলিম সমাজ।
#CBALO/আপন ইসলাম