বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রখর রোদ উপেক্ষা করে নাগরপুরে জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মে, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। রমজানের শেষ দিন আজ, আর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে নাগরপুর সহ সারা দেশে।
মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, রমজানের শেষ দিনেও প্রখর রোদ উপেক্ষা করে পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটে যাচ্ছেন কাপড়, জুতা ও কসমেটিকস এর দোকানগুলোতে। বিক্রেতারাও ব্যস্ত শেষ সময়ের ঈদের পণ্য বিক্রি করতে। নাগরপুরের বিভিন্ন মার্কেট ঘুরে এমন চিত্রই দেখা মিললো।
সরেজমিন, নাগরপুরের টগর সুপার মার্কেট, তালুকদার মার্কেট, নাহার প্লাজা রেফাজ প্লাজা ও হকার্স মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। শিশু থেকে শুরু করে সব বয়সীদের পদচারনায় জমে উঠেছে মার্কেট চত্বর। পরিবারের জন্য শেষ কেনাকাটা করতে এসেছেন অনেকেই। গত দুই বছর মহমারি করোনার বিধি নিষেধ থাকায়, আশানুরূপ ব্যবসা করতে পারেননি দোকানিরা। তবে এবার করোনার প্রকোপ কমে যাওয়ায় এবং ক্রেতাদের উপস্থিতি বাড়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে আর কেনাকেটা করতে আনন্দ পাচ্ছে ক্রেতাগণ।
সকাল থেকেই প্রচণ্ড গরম আর রোদ উপেক্ষা করে মার্কেটে আসছেন ক্রেতারা। কেনাকাটা করতে আসা ক্রেতাদের চাপে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে প্রায় প্রতিটি মার্কেট ও বিপণি বিতান এলাকায় ক্রেতা বাড়তে থাকায় পা ফেলার জায়গা নেই।
কয়েকজন দোকানি জানান, রমজানের শুরুতে তেমন বিক্রি হয়নি, তবে রমজান  পনেরটির পর থেকে আজ পর্যন্ত ক্রেতাদের চাপ ব্যাপক বেড়েছে এবং আশানুরূপ বিক্রি হচ্ছে। আশা করছি আজ সন্ধ্যার পর কেনাবেচা আরো বাড়বে।
 ঈদের কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, রমজানে শুরুতে পড়াশুনার চাপে ঈদের কেনাকাটা করতে পারিনি। ছুটি পেয়ে কেনাকাটা করতে এসেছি। মার্কেটে অনেক ভিড়, কিন্তু উপায় নেই। এখন কেনাকাটা না করলে আর সময় পাবো না। দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দাম আগের তুলনায় অনেক বেশী তারপরেও কিনতে হচ্ছে।
এবার ঈদুল ফিতর গরম মৌসুমে পড়ায় সুতি কাপড়ের পোষাকের চাহিদা রয়েছে বেশি। শার্ট, পাঞ্জাবি, থ্রিপিস, ওয়ান পিস ইত্যাদি বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আতর, টুপি, হিজাব, বোরখার দোকান গুলোতেও ভিড় চোখে পড়ার মত। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।