বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ছোটদের মাঝে সবার পাঠশালার ঈদ আনন্দ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মে, ২০২২
ছোটদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ‘সবার পাঠশালা’ ‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ বিতরণ করে ১লা মে, নীলফামারী জেলা ডোমার উপজেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এসময় কোমলমতি শিশুদের মাছে ঈদ বস্ত্র, শিক্ষা উপকরণ, খেলনা উপকরণ ও চকলেট বিতরণ করা হয়।
‘সবার পাঠশালা’র ভলেন্টিয়ার সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হৃদিকা তাবাসসুম রুমা বলেন, ‘আমাদের দ্বারা যতটুকু পারা সম্ভব তা আমরা উজাড় করে করার প্রচেষ্টা করেছি।
কোমলমতি ছোটদের ঈদ আনন্দকে দ্বিগুণ করতে আমরা সবার পাঠশালা ঈদ আনন্দ উপহার বিতরণ করি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ এ যারা আর্থিকভাবে পাশে দাড়িয়েছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল উপদেষ্টা স্যার, সমন্বয়ক, সেচ্ছাসেবক সহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।’
‘সবার পাঠশালা’র আরেকজন ভলেন্টিয়ার সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মৌমিতা অধিকারী বলেন, ‘সবার পাঠশালা তার জন্মলগ্ন থেকে শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সবার পাঠশালার ব্যতিক্রমী উদ্যোগ হলো, মানুষের বন্ধু বই নিয়ে যেমন প্রত্যেক পাড়ায় পাড়ায় লাইব্রেরী গড়ে তোলা,  ঠিক তেমনি প্রকৃতির বন্ধু বৃক্ষও রোপণ করছে ব্যপক হারে। আশা করা যায় সবার প্রচেষ্টা ও শুভকামনায় ‘সবার পাঠশালা’ অনেকদূর  এগিয়ে যাবে।’
‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বকুল রায়, গোমনাতি টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের প্রভাষক সোনামোহন রায়, কে.এন.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বদেব রায় ও বাগডোকরা নিমোজখানা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ রায়।
সভাপতিত্ব করেন বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের প্রভাষক ও ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা তপু রায়।
‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ এর আহ্বায়ক ও ভলেন্টিয়ার সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন, হৃদিকা তাবাসসুম রুমা, মৌমিতা অধিকারী, মাহাফুজুল ইসলাম শাওন, রঞ্জন রায়, মোঃ নিরব হাসান রাতুল ও শান্ত রায়। 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।