বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রোজাদারদের সম্মানে প্রতি রমজানে ইফতারির ব্যবস্থা থাকবে – ড.কাজী এরতেজা হাসান

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
জননেত্রী শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরায় ইফতার বিতরণ করছেন,আজিজা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা,দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান,সিআইপি।
আজ শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় ইফতার বিতরণের অংশ হিসেবে শহরের নবারুন স্কুল মোড় এলাকায়  দুই শতাধিক অসহায়, দুস্থ,পথচারী রোজাদারদের মাঝে প্রতিদিনের ন্যায় আজিজা মান্নান ফাউন্ডেশনের মাধ্যমে ইফতার বিতরণ করেন।
 এ প্রসঙ্গে ড.কাজী এরতেজা হাসান বলেন,আমার বাবা মায়ের নামে করা আজিজা মান্নান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ব্যানারে অসহায়,হতদরিদ্র মানুষের জন্য সেবা মুলক কাজ করে যাবে।
তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা’র পক্ষে পবিত্র রমজান মাসে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক পথচারী রোজাদারদের সম্মানে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং শেষ রোজা পর্যন্ত চলবে।ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।
এসময় তিনি আরও বলেন,আজিজা মান্নান ফাউন্ডেশন সহ ভোরের পাতা গ্রুপ ও দলীয় ব্যানারে দীর্ঘদিন ধরে আমি আমার সামর্থ্য অনুযায়ী দলীয় নেতা-কর্মী সহ মহামারি করোনা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দুঃসময়ে অসহায়,গরীব,মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি।কোন কিছু চাওয়া পাওয়ার আশায় নয়।মানুষের জন্য কিছু করতে পারলে আমার আত্মায় শান্তি পায়।সর্বোপরি আল্লাহ পাক খুশি হন।
পরিশেষে তিনি সমাজের ধনাঢ্য ও শিল্পপতিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের  তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য,দৈনিক ভোরের পাতা’র প্রধান সম্পাদক,সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন (রাজ), সাবেক শহর ছাত্রলীগের সভাপতি ও জেলা দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাবলু,শহর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন (অনু),জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ এজাজ উদ্দিন তাপস,সহ সভাপতি,মীর আশরাফ আলী বাবু,দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি মহিদার রহমান,দ্য ডেইলি পিপলস্ টাইমের জেলা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান,মানবাধিকার উন্নয়ন কমিশন,সাতক্ষীরা সদর থানার সভাপতি আবু জাফর মোঃ সালেহ,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোঈন,কমিশনের সহ সভাপতি,আওয়ামী লীগ নেতা,সাংবাদিক মারুফ আহম্মেদ খান শামীম,জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুজ্জামান রুবেল,ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল জামান,যুবলীগের রবিউল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগের শেখ নিয়াজ মাহামুদ বিমান, কাজী নজরুল ইসলাম বাবু,রিপোর্টার আল মাছউদ,আতিয়ার রহমান প্রমুখ ব্যক্তিবর্গ। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।