বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আদালতে জবানবন্দি : নান্দাইলে লাইসেন্স ছাড়াই ১৫ বছর চলেছে আতশাজির কারখানা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে আতশবাজি কারখানায় বিস্ফোরনের ঘটনায় গ্রেফতার মালিক বোরহান উদ্দিন তিন দিনের রিমান্ডের পর আদালতে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রায় ১৫ বছর ধরে লাইসেন্স ছাড়াই আতশবাজি কারখানায় চকোলেট বাজি, তারাবাজি ও পটকা তৈরি করতেন বলে স্বীকার করেছেন। গত মঙ্গলবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রাজিব হাসানের কাছে জবানবন্দি দেন তিনি।

 

আদালতের পরিদর্শক প্রসূন কান্তি দাস বলেন, ২৪ এপ্রিল বোরহান উদ্দিনকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন। জেলা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ জালাল মুন্সি বলেন, আদালতে বোরহান উদ্দিন স্বীকার করেন, অবৈধভাবে সিস্ফোরক দ্রব্য মজুত রেখে বাজি তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। আতশবাজি তৈরির জন্য কাচাঁমাল ঢাকার চকবাজার থেকে কিনতেন বলেও স্বীকার করেন বোরহান উদ্দিন।

 

সিআইডির পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, বোরহান উদ্দিন কীভাবে আতশবাজি তৈরি করা শিখেছেন, কার সহযোগিতার কারখানা তৈরি করেছেন এসব বিষয়ে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে গত ২০ এপ্রিল ভোরে নান্দাইল উপজেলার চন্ডিপাশা এলাকার ওই কারখানায় বিস্ফোরণে নাছিমা আক্তার ও আফিয়া খাতুন নামে দুই নারী শ্রমিক মারা যান। ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে নান্দাইল থানায় বিস্ফোরক আইন ও হত্যার দুটি মামলা করেন।

 

পরে ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করে সিআইডি। এর আগে মামলা দুটি সিআইডিতে স্থানাস্তর করা হয়। অপরদিকে এলাকাবাসী দুই খুনের সাথে জড়িত কারখানা মালিক বোরহান উদ্দিনের ফাঁসি দাবী করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।