বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার শাড়ি ও লুঙ্গি বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২শত ৫০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গণে ল্যাব ওয়ান হাসপাতালের সৌজন্যে এ বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব ওয়ান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেন। এসময় নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সংস্থার সহ-সভাপতি মো. শাহিন মিয়া, নুরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক ও ছাত্রলীগ নেতা মো. রাজিব আহম্মেদ রাজু, সম্মানিত উপদেষ্টা মো. আব্দুর রহমান, মিজানুর রহমান শাহীন সহ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। বিকেলে সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।