বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

কালবৈশাখী ঝড়ে গোপালপুরে ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামে গতরাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে, এতে অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ের মাত্রা ছিল এসময়ের কালে সবচেয়ে বেশি, বিগত ১০বছরে বয়ে যাওয়া ঝড় গুলোর মধ্যে এতো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি। অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে, রাস্তায় গাছ ভেঙ্গে পড়ে বিভিন্ন গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, ছোটখাটো অনেক ঘর ভেঙে পড়েছে, পল্লী বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ব্যাহত রয়েছে বিদ্যুৎ সেবা। ঝড়ে মৌসুমী ফল আম ও কাঠাল ঝরে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গোপালপুর পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের ডিজিএম মোঃ মাজহারুল ইসলাম জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ১২টি পোল উল্টে গেছে, বেশকিছু ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও অসংখ্য স্থানে তার ছিঁড়ে গেছে, এসব কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এসব মেরামত করতে আমাদের কর্মীরা কাজ শুরু করেছে, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান: ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় সরানোর কাজ শুরু করে রাস্তা স্বাভাবিক করছে, এছাড়াও উপজেলার হাউলভাঙ্গায় বজ্রপাতে  খড়ের গাদায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিম আল রাজি জানান, বিভিন্ন গ্রাম থেকে আসা ঝড়ের কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে, ১জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।