বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

লামার ফাইতং এ ঈদ উপহার বিতরণ করলেন;  আব্দুল জলিল কোম্পানী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজ সেবক “আম’জনতা”র  নেতা পরিচিত  আব্দুল জলিল কোম্পানির  নিজ উদ্যোগে ৩৫০ পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি ও পান্জাবী ঈদ উপহার সামগ্রী  বিতরণ করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ,আব্দুল জলিল কোম্পানির  নিজ উদ্যোগে ২৭তম রমজান (২৯ এপ্রিল ২০২২) রোজ শুক্রবার সকাল ১১ টায় তার নিজ বাড়ীতে ৩৫০ জন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত পরিবারের মাঝে শাড়ি, পান্জাবীও লুঙ্গী   ঈদ উপহার সামগ্রী  বিতরণ করেন । ২৯ এপ্রিল”২০২২ইং শুক্কুরবার ফাইতং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৩৫০ জনের মাঝে শাড়ি,লুঙ্গী ও পান্জাবী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, বানিয়ারছড়া সিএনজি সমিতির সভাপতি ঈমাম উদ্দীন,ব্যবসায়ী নাজেম উদ্দীন নাজু,  হাফেজ অহিদুল্লাহ এবং এলাকার গণ্যমান্য  বিশিষ্টজন।
এই মহতি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল কোম্পানি  বলেন, মানবিক ভাবে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে । সেই দায়বদ্ধতার জায়গা থেকেই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। আল্লাহর সন্তুষ্টী অর্জনের উদ্দেশ্যে সমাজের হত দরিদ্রদের সেবার মধ্যেও আত্মতৃপ্তি আছে, মানুষের মুখে একটু হাঁসি ফুটাতে পারাটাই আমার জন্য বড় প্রাপ্তি । তিনি সবার দোয়া ও ভালবাসা এবং জীবনে চলার পথে সবার সহযোগিতা কামনা করেছেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।