বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
ঝালকাঠিতে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মানপাশা স্ট্যান্ডস্থ বায়তুল ফালাহ জামে মসজিদ ও এতিম খানায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা ও চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান। এসময় মসজিদের মুসল্লি ও এতিম খানার ছাত্ররা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন, দ্বীন প্রতিষ্ঠা ও সমাজ কল্যাণমূলক কাজে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।তিনি সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য সফলতা লাভের জন্যে আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাচ্চু জানান, “আমার মরহুম পিতা- মাতার স্মৃতি ধরে রাখা ও সমাজ কল্যাণমূলক কাজের জন্যে বাবা মায়ের নামে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করছি। প্রতি বছরের ন্যায় এবছরও রমজানে এতিম ও গরীব অর্ধশতাধিক মানুষের মধ্যে ইফতারী বিতরণসহ সাধ্যমত সামান্য দান অনুদানের চেষ্টা চালাচ্ছি। আল্লাহ আমার নেক মাকসুদ ও ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের তৌফিক দান করুন।” এছাড়াও তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।