বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
ঈদ মানে খুশি আর আনন্দ। ঈদ সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ শান্তি এবং প্রশান্তির ছায়া। কিন্তু যারা হতদরিদ্র ও দুস্থ পরিবার তাদের মধ্যে ঈদের কোনো আনন্দ বিরাজ করে না। কারণ তারা দিন আনে দিন খায়।
 বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেদিন থেকে বাংলার ক্ষমতার মসনদে বসেছেন সেদিন থেকেই তিনি ওয়াদা করেছিলেন বাংলার মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তাসহ সকল আনন্দ দেশের মানুষের সাথে ভাগ করে নিবেন।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য সকল অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
 এই লক্ষ্যে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে ২৯ এপ্রিল ২০২২ সকাল ১০ ঘটিকার সময় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও চাউল বিতরণ করা হয়। উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান, জননন্দিত নেতা মোহাম্মদ কুদরত আলী।তিনি নিজে উপস্থিত থেকে অত্যন্ত সুদক্ষ এবং সুষ্ঠভাবে সকলের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
চাউল বিতরণ শুরুর পূর্বে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কুদরত আলী সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের সকলের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন আপনারা অত্যন্ত সুশৃংখল ও সুন্দরভাবে  এই উপহার গ্রহণ করবেন। ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত সকল প্রকার সুযোগ-সুবিধা আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
এ অনুষ্ঠানের ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।