বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য, বাগধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর গফুর মিয়ার ছেলে ও বাগধা ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মোশারফ হোসেন ছবি (৬০) আকস্মিক অসুস্থ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২ঃ৩০ মিনিটে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র পক্ষে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের জানাজায় উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বৃহস্পতিবার সকাল নয়টায় খাজুরিয়া ঈদ গাঁ ময়দানে মরহুমের জানাজা শেষে খাজুরিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।