বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ১০৮০টাকা দরে সরকারীভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় সরকারীভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আগৈলঝাড়া উপজেলাসহ আট জেলা ও উপজেলায় সরকারীভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
আগৈলঝাড়া খাদ্য বিভাগের আয়োজনে ১৫শ ৮৪মেট্টিক টন ধান সংগ্রহের জন্য সরকারী গোডাউন চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পূর্বক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অশোক কুমার চৌধুরী, আগৈলঝাড়া এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও উপজেলা মিল মালিক কমিটির সভাপতি কাজী শাহাদাৎ হোসেন প্রমুখ।
২৭টাকা কেজি দরে ১০৮০টাকা মন হিসেবে উদ্বোধনী দিনে ২মেট্টিক টন ধান ক্রয় করা হয়েছে বলে জানান এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন। তিনি জানান, চাষী পর্যায়ে উঠতি ফসলের ন্যায্য মূল্য প্রদানের লক্ষ্য নিয়ে সরকারীভাবে এই ধান ক্রয়ের উদ্বোধন করা হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।