বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  বেলা  ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় উপজেলা পুষ্টি কমিটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলার ১০০জন অসহায় এতিম শিশু সহ অসহায় মানুষদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পরে“ সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে  জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায়  প্রধান অতিথি হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল।
কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিনের পরিচালনায় এসময়  উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার রিপোর্টার্স ফোরাম সাবেক সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা প্রমুখ সহ উক্ত অনুষ্ঠানে পুষ্টি কমিটির সকল সদস্য গন উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।