বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে নির্মানাধীন ব্রীজ ধসে নিহত -১ : আহত-২০

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

রাঙামাটি পার্বত্য জেলায় সদর উপজেলার মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়াদম এলাকায় বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে রাঙামাটি-কাপ্তাই সড়ক এর একটি নির্মানাধীন ব্রীজে ঢালায়ের সময় ধসে পড়ে ১ জন নিহত  এবং ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৪-৫ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিরতন চাকমা।

নিহত শ্রমিকের নাম মো. রফিক, বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার হরিদাকান্দা গ্রামে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালের দিকে রাঙামাটি-কাপ্তাই সড়কের বড়াদমে একটি ব্রীজে একদল শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ব্রীজটি ধসে পড়ে ২০-২৫ জন শ্রমিক আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন শ্রমিক মারা যান। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রমিক মো. মোহরমসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, ব্রীজে ঢালায়ের পর ওজনে সেনডরিং দুর্বল হওয়ার কারণে ভেঙে পড়ে গেছে। ৫শত টাকার জায়গায় ১ হাজার টাকা লাভ করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, মনে করেন শ্রমিকদের জীবনের কোন মূল্য নেই উনাদের। ঠিকাদার আর প্রকৌশলীর গাফিলতির ফলে এ অবস্থা হয়েছে। এতবড় ব্রীজে তারা যদি ভালোভাবে দেখে ঢালায় দেয়, তাহলে কখনোই এ দুর্ঘটনা হতো না।

রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্বত্যরত চিকিৎসক ডা. ত্রিরতন চাকমা বলেন, নির্মানাধীন ব্রীজ ধসে পড়ে আহত ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে গুরুতর আহত ৪-৫ জন। এছাড়া ১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।