বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২ খ্রি.) সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে এ ঈদ সামগ্রী, উপহার হিসাবে বস্ত্র বিতরণ শুরু করা হয়।
 এ কার্যক্রম চলবে ২৯ রমজান পর্যন্ত।
 ইফতার সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র  বিতরণে উপস্থিত ছিলেন, সিনিয়র কনসালটেন্ট ডা.আজিজুর রহমান, উপদেষ্টা মো: আমজাদ হোসেন রতন, ম্যানেজার হাফেজ মাসুম বিল্লাহ, সহকারী ম্যানেজার হাসান সাদী, মেডিকেল অফিসার ডা. কাউছার খান প্রমুখ।
এ প্রসঙ্গে ডা.এম.এ. মান্নান জানান, কিছু কিছু মানুষকে সেমাই, চিনি, দুধ, পরিধেয়  কাপড়, লুংগি, গজ কাপড় দিয়েছি। এ পর্যন্ত ৭০ এর অধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার দিয়ে সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০ এর অধিক অসচ্ছল, কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। এই সেবা চলমান রয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।