টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে প্রত্যেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, ইউপি সচিব রুবেল সিদ্দিকী সহ আরও অনেকেই।
মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপহার পাঠিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সামনের দিনগুলোতেও আপনাদের জন্য আবারও প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেব ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, বেরীবাইদ ইউনিয়নের ১ হাজার ৩৮০ জন ভিজিএফ উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম