বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে ইফতার বিতরণ করেছে সাবেক ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ।

২৭ এপ্রিল ২০২২ (বুধবার) নগরীর ঘোষপাড়া মোড় ও লক্ষিপুর এলাকায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তারুন্যের সুদ্বিপ্ত  নক্ষত্র “রকি কুমার ঘোষ” এর উদ্যোগে প্রায় ৬০০ জন গরীব অসহায় মানুষের মাঝে ইফতার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন  মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রাজিব, মীর তৌহিদুর রহমান কিটু। এছাড়াও জেলা, মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ শেষে সকলের উদ্দেশ্যে রকি কুমার ঘোষ বলেন, শুধু রাজশাহী নয় পুরো উত্তরবঙ্গের রাজনীতির বর্তমান অভিভাবক, আমাদের সকলের প্রান প্রিয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের পক্ষ আজকের এই ইফতার বিতরণ। নগর উন্নয়নের কারিগর, যাকে উন্নয়নের ফেরিওয়ালা বলে জানি, আমাদের এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই ও তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন।

তবে সাবেক এই ছাত্রনেতার এমন উদ্যোগ সত্যিই প্রশংসা দাবিদার। তার এমন অসংখ্য জনহিতকর তথ্য এখন প্রতিটি মানুষের মুখে মুখে। নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য মানুষ এখন বলছে,  রকি কুমার ঘোষ একজন হিন্দু পরিবারের সন্তান, অথচ মুসলমানদের প্রতিটা বিশেষ দিনে যা কিছু করে তা বলার নয়। প্রতিটি ঈদেই সেমাই, চিনি বিতরণ, পাঞ্জাবি বিতরণ করে। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্মবার্ষিকীতে সিন্নি বিতরণ সহ জায়নামাজ বিতরণ করে থাকেন। যা বহু মিডিয়ায় প্রকাশ হয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে রকি’র  দীর্ঘায়ু ও আগামী নেতৃত্ব কামনা করি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।