বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
টাংগাইলের নাগরপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৭ এপ্রিল) বিশ্বনবী( সা.) হাফিজিয়া ও এতিমখানার   মাঠে  তালিমুল কুরআন ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি ডা.মো.আজিজুর রহমান এর সভাপতিত্বে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক হাফেজ আজিম মিয়ার পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা সহ সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইদ্রিস আলী আকন এবং প্রধান ধর্মীয় আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ও প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম সাহেব।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মজিদ মিয়া,অধ্যক্ষ হযরত মাওলানা গোলাম রাব্বানী সাহেব,নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজ,শুভাকাঙ্ক্ষীসহ এতিমখানার সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।