বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছলদের মাঝে ঈদ উপহার হিসাবে অর্থ প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
টাংগাইলের নাগরপুরের মানবিক সংগঠন বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছলদের মাঝে ঈদ উপহার হিসাবে অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার(২২ এপ্রিল ২০২২ খ্রি).বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এম.এইচ.শাকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান এর পরিচালনায় অসহায়, বিধবা ও অসচ্ছলদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বর্তমান ঈদ উপহার বিতরনের কার্যক্রম চলমান রয়েছেন।
এ পর্যন্ত নাগরপুর বন্ধু ফাউন্ডেশনের পক্ষ হত নাগরপুর সদর ইউনিয়ন,
বাবনাপাড়া,গয়হাটা,কাশাদহ,খামার কাঠুরী, কোনাবাড়ী, রামচন্দ্রপুর এবং মোল্লাপাচুরিয়া গ্রামের পঁচিশ জন অসহায় পুরুষ এবং বিধবা মহিলাদের মাঝে ঈদ উপলক্ষে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় নগদ অর্থ সহায়তা উপহার প্রদান করা হয়েছে।
ঈদ উপহার হিসাবে অর্থ সহায়তা বিষয়ে জানতে চাইলে অত্র প্রতিষ্ঠানের সভাপতি এম এইচ শাকিব বলেন-আমরা বন্ধু ফাউন্ডেশন গঠন করছি সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জন্য। আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
নাগরপুরের বন্ধু ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রম বিষয়ে নাগরপুরের সর্বস্তরের জনগণ অবগত আছেন এবং অত্র সংগঠনের জন্য শুভ কামনার পাশাপাশি ভূয়সী প্রশংসা করেছেন নাগরপুরের জনগন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।