বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জমে উঠেছে ঈদ বাজার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

সপ্তাহ ঘুরলেই পবিত্র ইদ-ইল-ফিতর। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে বরিশালের আগৈলঝাড়ার ঈদ বাজার।
মহামারি করোনার কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদের আন্দর ম্লানের পাশাপাশি বেচা কেনাও তেমন করতে পারেনি ব্যবসায়িরা।
এবছর করোনা পস্থিতি উন্নতি হওয়ায় এবং সরকারী বিধিনিষেধ না থাকায় এবং ক্রেতাদের উপস্থিতিতে স্বস্তি ফিরে পেয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, রোজা শুরুর পর থেকেই বিশেষ করে ১৫ রমজানের পর থেকে তাদের বিক্রি বেড়েছে। শেষ দিকে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
উপজেলার বিভিন্ন মার্কেট এবং ফুটপাত সবখানেই এখন ক্রেতাদের ভির ল¶ করার মতো। পরিবার সদস্যরা কেউ নিজের জন্য, কেউ আবার আত্মীয় ¯^জনদের জন্য নতুন জামা কাপড়, জুতা, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, গেঞ্জি, বাচ্চাদের পোশাক কেনাকাটায় ব্যস্ত। এবছর শারীড়র চেয়ে থ্রি-পিসের চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়িরা। এরমধ্যে ভারতীয় জনপ্রিয় সিরিয়ালের জামা-কাপড় মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। তবে অন্য বছরের তুলনায় এবছর দাম একটু বেশি বলে ক্রেতাদের অভিযোগ।
সরেজমিন দেখা গেছে, উপজেলার সদর বাজার, পয়সারহাট বাজার, গৈলা বাজার,রাজিহার বাজার, বাশাইল বাজার, সাহেবেরহাট বাজারসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের কিছুটা ভীর ল¶্য করা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার। রেডিমেট গার্মেন্ট, জুতা, কসমেটিক ও ঈদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে নারী ক্রেতাদের ভীর ছিল ল¶্যনীয়।
গতকাল মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা গেছে, সকাল থেকেই মার্কেটে ক্রেতাদের ভিড় লেগে আছে। সকাল থেকে রাত ১২ পর্যন্ত চলে কাপড়সহ বিভিন্ন প্রসাধনী বিক্রি।
আগৈলঝাড়া সদর বাজারের ব্যবসায়ী মাহাদাৎ মোল্লা জানায়, শবেবরাতের পর থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত ভালো বিক্রি হয়েছে। তারপর প্রথম রমজান থেকে ১০ রমজান পর্যন্ত বিক্রি কিছুটা আবার কম হয়েছে। তবে ১০ রমজানের পর থেকে এখন আবার বিক্রি বেড়েছে। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি। রমজানের শেষ দিকে ব্যাপক বেচাকেনা হয় এই বাজারে।
পয়সারহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হোসেন বলেন, গত দুই বছর করোনার কারনে ব্যবসায়ীরা এক প্রকার সংকটকাল কাটিয়েছে। দুই বছরের স্থবিরতা কাটিয়ে এবার ব্যবসা কিছুটা স্বভাবিক অবস্থায় ফিরেছে। এবার রমজানের শুরু থেকে ঈদের বেঁচাকেনা শুরু হয়েছে। ঈদ পর্যন্ত আরও বাড়বে বলে আশা করছি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।