বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীণ ৭লাখ ৩০হাজার ৭শ ৯৪ টাকা বরাদ্দে রাস্তা ও ১লাখ ৫৩ হাজার ৩২টাকা ব্যয়ে ড্রেনের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পে আওতায় মঙ্গলবার বিকেলে গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের শিক্ষক সুধীর সরকারের বাড়ি থেকে পতিহার জিপিএস সংযোগ সড়ক পর্যন্ত মাটির রাস্তর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
স্থানীয় পাঁচ শতাধিক পরিবারের দাবির কারনে মন্ত্রী মর্যাদায় স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ তাদের কাক্সিখত প্রকল্পটি অনুমোদন প্রদান করেন।
উদ্বোধনের মসয় উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকল্পের প্রখৌশলী সাইয়েদ আহমেদ জুয়েল, আমিনুল ইসলাম খান, ইউপি সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।
#CBALO/আপন ইসলাম