বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শিক্ষা অফিস ও শিক্ষা পরিবারের ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে পরলোকগমণকারী শিক্ষকদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিলের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ, সুধিজন সহ সাংবাদিকগণ। ইফতার মাহফিলে পরলোকগমণকারী শিক্ষকদের আত্মার মাগফিরাত, অসুস্থ শিক্ষকদের জন্য সুস্থ্যতা কামনা , দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আব্দুল গফুর।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।