বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুর উপজেলা নির্বাচন অফিসার জেলহাজতে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
নারী নির্যাতন মামলায় গোপালপুর উপজেলা নির্বাচন অফিসার জেলহাজতে যাওয়ায় উপজেলায় ইউপি নির্বাচন পরিচালনা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলা নির্বাচন অফিসার মো. মতিয়ার রহমানের তৃতীয় স্ত্রী হাফিজা বেগম গত জানুয়ারী মাসে জামালপুর চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার মতিয়ার রহমান আদালতে হাজিরা দিলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়।
এদিকে গতকাল সোমবার নির্বাচন কমিশন গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসিল ঘোষণা করে। আগামী ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে তিনি অনুপস্থিত বলে জানান ওই অফিসের স্টাফরা। তার অনুপস্থিতির দরুন অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানান তারা।
খবর পেয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান আজ মঙ্গলবার গোপালপুরে আসেন। তিনি জানান, মতিয়ার রহমান কোন ছুটি নেননি। কাউকে কিছু না জানিয়ে টানা ৬দিন ধরে তিনি বিনানুমতিতে অফিসে অনুপস্থিত রয়েছেন। তিনি মতিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রীর কাছে জানতে পেরেছেন যে, তৃতীয় স্ত্রীর মামলায় তিনি গত বৃহস্পতিবার জেলহাজতে গেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। নির্বাচনী কাজকর্ম যাতে ব্যাহত না হয় এজন্য ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানাকে শীঘ্রই দায়িত্ব দেয়া হবে।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক খবরটি নিশ্চিত করেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।