বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
টাংগাইলের নাগরপুরে প্রগতি  লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নাগরপুর ও গয়হাটা সার্ভিসিং সেন্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৬ এপ্রিল)নাগরপুর সার্ভিসিং সেন্টার এর কনফারেন্স কক্ষে এজিএম মো.শহিদ মিয়ার সভাপতিত্বে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা ম্যানেজার মো.আব্দুল আলীম মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার রাজিব কুমার সাহা,নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজ,বিভিন্ন ইউনিট ম্যানেজার বৃন্দ,শুভাকাঙ্ক্ষী, পলিসি হোন্ডার, এজেন্ট বৃন্দ।এ সময় দোয়া পরিচালনা করেন নাগরপুর সরকারী কলেজ মসজিদের মোয়াজ্জিন হাফেজ ছানোয়ার হোসেন।
বক্তৃারা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।