বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নাগরপুরে জমি সহ ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন ২৭টি পরিবার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায় সারাদেশের ন্যায় নাগরপুর উপজেলায় ২৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণ  কার্যক্রমের উদ্বোধন করেন। এ লক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে জমি সহ ঘর  হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে নাগরপুর উপজেলার ২৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো. হুমাযুন কবির, উপজেলা স্বাস্থ ও প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, নাগরপুরের সকল ইউপি চেযারম্যানগণ,সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজসহ সরকারি /বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
 এছাড়াও  ভূমি ও গৃহহীন ১৫৭ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।