বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রাঙামাটির কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৪০টি  গৃহহীন পরিবার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী  ২৬ এপ্রিল  মঙ্গলবার  সকাল ১ টায় গনভবন প্রান্ত হতে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ- হস্তান্তর কার্যক্রম উপকারভোগী পরিবারের নিকট  হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।

 

রাঙামাটি জেলার কাউখালী উপজেলায়  ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর  জমি ও গৃহ আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে হস্তান্তর করা হয়।

 

গৃহ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙামটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক  শিল্পী রানী সাহা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. এরশাদ সরকার।

 

এ সময় কাউখালী উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) মো. জামশেদুল আলম,  থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল ইসলাম,  পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান  অংপ্রু মারমা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা ইনস্ট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দাস, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যাজ চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. নাজিমউদ্দীন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো.ওমর ফারুক, পিআইও আবু হেলাল সহ উপজেলা পরশাসনের সকল কর্মকর্তা স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ  ও কাউখালী উপজেলার চার ইউনিয়নের ৪০ জন ভুমিহীন  ও গৃহহীন পরিবারের সদস্য  প্রমূখ উপস্থিত ছিলেন ।

 

আলোচনাত্তোর অতিথিবৃন্দকে কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং  পরে  অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। কাউখালী উপজেলায়  প্রধানমন্ত্রীর পক্ষে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি  ভুমিহীন ও  গৃহহীন পরিবারের হাতে চাবি ও ২ শতাংশ  জমির মালিকানা দলিল হস্তান্তর করেন।

 

 

#CBALO/আপন ইসলাম

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।