বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শায় অসহায় ও গৃহহীন ৬ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের অংশ হিসেবে যশোরের শার্শায় অসহায় ও গৃহহীন ৬ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে ৬ জন সুবিধা ভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। সারা দেশের ন্যায় এক যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করে শুভ সুচনা করেন।

জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।