বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

৩৩ হাজার গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
মঙ্গলবার গণভবন থেকে দেশের ৪৯২ টি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে বাড়ি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এসব বাড়ি‌ হস্তান্তর করেন গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে। এর মাধ্যমে প্রায় দেড় লাখেরও বেশি মানুষের ঈদ আনন্দ বেড়ে যাবে দ্বিগুণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের কোনো মানুষ যাতে ভূমিহীন, গৃহহীন না থাকে। সেজন্য তিনি দুই শতক জমির ওপর দুই রুম বিশিষ্ট একটি ঘর উপহার দিচ্ছেন। এসব ঘরের ডিজাইন প্রধানমন্ত্রী নিজেই প্রণয়ন করেছেন।বিদ্যুৎ সংযোগ দিয়ে গৃহ  উপহার প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও জানান, প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি হস্তান্তর করা হলো।
এরই অংশ হিসাবে নওগাঁর সাপাহারে মঙ্গলবার সকাল থাকে  মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ৪৫ জন কে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে উপজেলার ওমরপুর আশ্রায়ন প্রকল্প প্রাপ্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংযুক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পিএএ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  শাহাজাহান হোসেন, উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্যাহ আল মামুন,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা বিন্দু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুফলভোগীগণ।
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, বলেন মুজিববর্ষ উপলক্ষে একটি পরিবারও গৃহহীন ও ভূমিহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে যাদের নিজস্ব জমি নেই, ঘর নেই তাদের জমি ও ঘর দেয়ার উদ্যোগ নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ প্রকল্প-২ অধীনে এই বাড়ি নির্মাণ করা হচ্ছে। এসব ঘর নির্মাণ করা হচ্ছে সরকারি খাস জায়গা কিংবা দখল হওয়া জায়গা দখলমুক্ত করে। ইতোমধ্যে দেশের আট বিভাগে বিপুল পরিমাণ বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
শেষে  ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে   মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর স্থানীয়ভাবে সুফলভোগীদের মাঝে গৃহ হস্তান্তর,অবিরত দলিল, নামজারি, খতিয়ান, গৃহ প্রদানের সার্টিফিকেট ও ডিসিআর তুলে দেওয়া হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।