বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে – খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঠিকানা বিহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে এতো বিপুল সংখ্যক গৃহহীন মানুষকে গৃহসহ জমিদান বিশ্বে অনন্য নজির বলে উল্লেখ করেন তিনি।
আজ (মঙ্গলবার) সাপাহার উপজেলার অমরপুর আশ্রায়ণ প্রকল্প প্রাঙ্গণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে এক আলোচনায় সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা ” প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে।একারনে ঈদের আগে গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এদেশ একদিন সোনার বাংলায় পরিনত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে নওগাঁ জেলায় ৫৪০টি গৃহহীন পরিবার গৃহ ও জমি পাচ্ছেন। এবার আরও মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।
এ কার্যক্রমের আওতায় সাপহার উপজেলায় প্রথম পর্যায়ে ১২০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৬০টিসহ মোট ২২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান  শাহাজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।