বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় দুর্গম ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবায় সেনাবাহিনী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
বান্দরবানের লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের ম্যানলিউপাড়া ও সমথং পাড়ায় (৮নং ওয়ার্ড) গত কয়েকদিন ধরে ব্যাপক আকারে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে বাঙালি, মুরং ও মার্মা জনগোষ্ঠীর  মহিলা ৪৬ জন,পুরুষ ৩৬জন, শিশু ৩৩ জন, বাঙালি ১০জনসহ মোট ১২৫ জন রুগীকে চিকিৎসা দেওয়া সহ বিনা মুল্যে ঔষধ বিতরন করা হয়। সোমবার (২৫ এপ্রিল ২০২২ ইং) বড় কলার ঝিরি প্রাথমিক বিদ্যালয় এ দিনব্যাপী চিকিৎসা প্রদান করা হয়।
সূত্রে জানা যায়, লামার রুপসী পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মিনতুই পাড়ায় কলেরা বা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়। বিষয়টি রূপসী পাড়া আর্মি ক্যাম্পে অবগতি করলে রুপসী পাড়া আর্মি ক্যাম্প কর্তৃক আলীকদম জোনকে জানায়।২৫/০৪/২২ ইং উক্ত এলাকার পরিস্থিতির অবনতি হওয়াতে জনসাধারণের সুচিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিএসএস ১০২৫০০ ক্যাপ্টেন নুরুজ্জামান তুর্যের নেতৃত্বে একটি ম্যাডিক্যাল টিম বড় কলার ঝিরি প্রাথমিক বিদ্যালয় যায়।
জনসাধারণের প্রায় শতকরা ৬০ভাগ কলেরায় আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় জীবনযাপন করছেন। ডায়রিয়ায় প্রাদুর্ভাবের শুরু থেকেই আলীকদম সেনা জোনের টহল দলের মাধ্যমে এসব পাড়ায় প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
 এ সময় জরুরি  চিকিৎসা দেওয়াসহ বিনা মুল্যে ঔষধ বিতরন করা হয়।প্রেরিত মেডিকেল টিম বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গতদের সহায়তা করছে বরাবরই। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।