বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

“খাদ্যর কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে ১শ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে প্রতি জন দুস্থদের মাঝে ১কেজি পোলাউর চাল, আধা কেজি মসুর ডাল, আধা লিটার সয়াবিন তেল, ১কেজি লবন, আধা কেজি ছোলাবুট, ১কেজি আলু, ১কেজি পিয়াজ ও সেমাই দেয়া বিতরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।