বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিচার প্রার্থী নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধিরা ‘সার্ভিস ডেক্সে’র সেবায় খুশি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকে থানায় বিচারপ্রার্থী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি বক্তিদের জন্য চালু হওয়া ‘সার্ভিস ডেক্স’ বিশেষ ভূমিকা পালন করে আসছে আগৈলঝাড়া থানায়।
গত ১০এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে ১৫দিনে ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি বক্তিদের সার্ভিস ডেক্স’ এর মাধ্যমে বিচার প্রার্থীরা তাদের অভিযোগ, নির্যাতীতার বর্ণনানুযায়ি মামলা লেখার ক্ষেত্রে এই সার্ভিস ডেক্সে কর্মরত অফিসার ও নারী পুলিশ সদস্যদের কাছে গোপনীয়তার মাধ্যমে ঘটনা প্রকাশ করে সেই অনুযায়ি কাক্সিখত সেবা পেয়ে আসছেন।
আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, মানীয় প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনকে জনবান্ধব করতে এই সার্ভিস চালু করেছেন। এই সার্র্ভিসের মাধ্যমে বিচার প্রার্থীদের থানায় গিয়ে অব্যাহত বসে থাকা, কোথায়, কার কাছে অভিযোগ বলবেন? অফিসারদের ব্যস্ততার অযুহাতে কথা না শোনাসহ সকল প্রকার প্রতিবন্ধকতা কাটিয়ে লোকজন তাদের কাক্সিখত সেবা পাচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক, নারী ও প্রতিবন্ধি ব্যক্তিরা স্বল্প সময়ের মধ্যে তাদের চাহিত সেবা পেয়ে খুশি।
থানায় ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি বক্তিদের সার্ভিস ডেক্সের দায়িত্বরত এসআই মিজানুর রহমান মিশু বলেন প্রতিদিন নারী ও প্রবীন ব্যক্তিরা থানায় আসেন তাদের অভিযোগ জানাতে। এই সার্ভিসের মাধ্যমে তাদের আইনগত সকল পরামর্শ এমনকি জিডি, এজাহার করার জন্য লিখিতভাবে সাহায্য করা হয়। নারী বিচার প্রার্থীরা গোপনীয়তার সাথে ডেক্সের নারী পুলিশ সদস্যদের কাছে তাদের ঘটনা বর্ননা করার সুযোগ পাচ্ছেন। আবার অনেক অধর্তব্য অপরাধের ঘটনায় তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য বিচার প্রার্থীদের চাহিদার প্রাপ্তিতে দীর্ঘ সূত্রিতায় বিলম্বিত হতে হয় না। ফলে এই সার্ভিন ডেক্স জন কল্যানে ব্যাপক ভূমিকা রাখবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।