বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বিশ্বজিৎ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নতুনধারার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

একুশে পদকপ্রাপ্ত বিশ্বজিৎ ঘোষ শিক্ষক সমাজের কলঙ্ক, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি অন্য দুশ্চরিত্র শিক্ষকসহ সকলকে সতর্ক করবে, আর তাই আমরা চাই ১ কর্ম দিবসের মধ্যে তাঁর একুশে পদক প্রত্যাহার করা হোক। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় মহিলাধারার যুগ্ম আহবায়ক কলি চৌধুরী, জাতীয় শিক্ষাধারা ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সহ-সভাপতি তিলোত্তমা তিথি প্রমুখ এক যৌথ বিবৃতিতে উপরোক্ত দাবি জানান। ২৫ এপ্রিল নতুনধারার মিডিয়া সেল সদস্য প্রকৌশলী হাবিবাহ নাসরীন স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, নারী নিপীড়ক-ধর্ষকদেরকে যদি বিভাগীয় তদন্ত আর অগ্রসরতার ভিত্তিতে ক্ষমা করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার চিন্তা করা হয়; তা হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব ভয়ংকর। আমরা এমন নিপীড়ক-শিক্ষকদের হাত থেকে আমাদের মা-বোনদেরকে নিরাপদ রাখতে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।