বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদী উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মুজিবর্ষে প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে ভ‚মিহীন ও গৃহহীনদের মাঝে পাকা গৃহ হস্তান্তরের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিক সাথে সংবাদ সম্মেলণ করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে উপজেলা হলরুমে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারাদেশের ন্যায় গৌরনদী উপজেলা প্রশাসন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ের গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এরই অংশ হিসেবে গৌরনদী উপজেলার ছয়টি ইউনিয়নের নয়টি ক্লাস্টারে ৮৮ টি গৃহ প্রদান করা হবে। পবিত্র ঈদুল ফিতরের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবার দুই শতাংশ জমিসহ সেমিপাকা নির্মিত গৃহ প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে ইউএনও আরও বলেন, উপকারভোগীদের নিকট নির্মিত ঘরসমূহ বুঝিয়ে দেওয়া হবে। এ কার্যালয় হতে কবুলীয়ত, দলিলের নকল কপি, নামজারি ও গৃহ প্রদানের সার্টিফিকেট উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানটি গণভবন প্রান্ত হতে ২৬ এপ্রিল বেলা ১১ টায় শুরু হবে। অনুষ্ঠানে আশ্রায়ন-২ প্রকল্পের কার্যক্রম নিয়ে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব প্রমূখ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।