বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজের বিধি অনুসারে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয়া অনার্স মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা বলেন, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজগুলোতে কর্মরত রয়েছেন সাড়ে পাঁচ হাজার শিক্ষক। যারা বৈধ নিয়োগ পাওয়ার পরও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
প্রধানমন্ত্রীর কাছে তারা দাবি করেন, যেন অবিলম্বে এই সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিও ভুক্ত করে তাদের বেতন ও ভাতা প্রদান শুরু করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী বিভাগের সমন্বয়ক মো. রেজাউল করিম, সভাপতি নাটোর জেলা শাখা ও গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, রাজশাহী জেলা শাখার সভাপতি  দুলাল হোসেনসহ , নুরুল ইসলাম সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সদস্য কেন্দ্রীয় কমিটি,রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।