বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষে আহত ৫

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। আহতদের উপজেলা হসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের কামাল বালীর ছেলে রায়হান বালী স্থানীয় মাসুদ বালীর দেয়া শনিবার সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে উত্তর শিহিপাশা জামে মসজিদে যায়। পরে ইফতার মুহুর্তে একই এলাকার ইমরান বালী মসজিদে বসে সরবতের একটি গ্লাস রায়হানের উপর ছুড়ে মারে। পরে রায়হান মসজিদ থেকে নামাজ পরে বের হলে ইমরানের নেতৃত্বে ৭-৮জনের একটি দল রায়হানের উপর হামলা করে মারতে থাকে। তার চিৎকারের বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা রায়হানের পিতা কামাল বালী, ভাই আরাফাত বালী, বোন তন্নি ইসলাম ও চাচী রুনু বেগমসহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। আহত একই পরিবারের ৫জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রায়হান বালীর মা খাদিজা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার সাংবাদিকদের জানান, ইফতারের সময় হামলা-সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।